শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৩-০৯-২৬
বেঞ্জামিন রফিক : রাজধানীর ডেমরায় ফুটপাতে ও গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দু’পাশে থাকা অবৈধ স্থায়ী—অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা পুলিশ ফাঁড়ি।
সংশ্লিষ্ট ফাঁড়ির ইনচার্জ মো. বিলাল আজাদের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী হাজীনগর ও স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান হয়। এ সময় ওই দু’টি এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার ডেমরা—যাত্রাবাড়ী ও ডেমরা—রামপুরা সড়কের দু’পাশে চৌকি বসানো দেড় শতাধিক স্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি ষ্টাফ কোয়ার্টার—হাজীনগর পাকা ব্রীজ ও সড়কের ফুটপাতে বসা ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। এসব এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
করোনাকালীন বিনামূল্যে পোশাক বিতরণে মানবতার দেয়াল তৈরী কর পুলিশ প্রশাসনসহ সারাদেশে ব্যাপক প্রশংসা অজর্ণকারী ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদ বলেন, ওয়ারী বিভাগের ডিসি মো. জিয়াউল তালুকদার স্যারের নির্দেশনায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম স্যারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। এ ঘটনায় ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পুলিশের সঙ্গে সমন্বয় করেছেন। বিশেষ করে জনপ্রতিনিধি, কতিপয় রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত থাকবে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন অবৈধ স্থাপনা সহ চাঁদাবাজ বহাল থাকবেনা চলমান এ অভিযানে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited